ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যাটকোর নতুন কমিটি গঠিত

খবর টি পড়েছেন : ১৩৫
অ্যাটকোর নতুন কমিটি গঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ৩ বছর মেয়াদী এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান। ৩০ অক্টোবর শনিবার সরাসরি ভোটে নির্বাচিত হন তারা। ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি।

Shamol Bangla Ads

অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটির পরিচালকরা হলেন- এটিএন বাংলার ড. মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দিন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, সময় টিভির আহমেদ জোবায়ের, নাগরিক টিভির ড. রুবানা হক, ইটিভির আব্দুস সামাদ, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নিউজ টোয়েন্টিফোরের সায়েম সোবহান আনভীর ও চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন।

নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারা হলেন- একাত্তর টিভির মোজাম্মেল বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির আহমেদ শায়ান ফজলুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের শেখ কবীর হোসেন এবং গান বাংলার ফারজানা মুন্নি।
শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনার এম এম মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বলেন, আশা রাখছি নতুন কমিটি আরও ভালোভাবে এই দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাটকোর যেসব সমস্যা আছে তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।

সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা। তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগ পরমতসহিষ্ণু বলেই বিএনপি রাজনীতি করতে পারছে:… পরবর্তী সংবাদ কপ-২৬ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads