ads

শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ২০, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে উর্মি (৮) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও বালিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্রে জানা যায়, উর্মির মা তাসলিমা বেগম কাজের সুবাদে ঢাকায় থাকায় সে বাবা উকিল আলী এবং দাদা-দাদির সঙ্গে বসবাস করত। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উর্মিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে উর্মির দাদা বাড়ির সামনের পুকুরে জাল ফেলে খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে উর্মিকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!