ads

বৃহস্পতিবার , ১১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম

খবর টি পড়েছেন : ১৭৭
পরিবারসহ করোনায় আক্রান্ত চট্টগ্রাম-৮ আসনের এমপি মোছলেম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে ও নাতিসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। এমপির একান্ত সহকারী আবদুল আলীম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত সবাই চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন।

Shamol Bangla Ads

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম মঙ্গলবার নগরীর লালখান বাজারের বাসা থেকে এমপির পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করে। তাদের মধ্যে পাঁচ জনের নেগেটিভ ও ১০ জনের পজিটিভ আসে। বুধবার রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এমপি মোছলেম উদ্দিনের পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরে করোনারভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ পরবর্তী সংবাদ নান্দনিক রূপে পদ্মা সেতুর ৫ কিলোমিটার

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads