ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৬:০৮ অপরাহ্ণ
নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকাল ১০ টায় দলীয় অফিসে নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও দিনাজপুর-৬ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। সভায় থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। সভায় দলের মধ্যে সকল নেতা কর্মীদের মাঝে সকল ভেদাভেদ ভূলে একযোগে কাজ করে এলাকার উন্নয়ন সহ জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করে গড়ে তোলার আহবান জানানো হয়। আলোচনা হয় নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদানের উপরও। সভায় বক্তব্য রাখেন থানা আওয়ামীগের সাঃ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা ইউনুস আলী সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দগন।

Need Ads
error: কপি হবে না!