ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ডেঙ্গুতে ৫ মাসের শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯০
ময়মনসিংহে ডেঙ্গুতে ৫ মাসের শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট শনিবার বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন ছিল। শনিবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে শিশুটিকে আমাদের এখানে ভর্তি করা হলে আধাঘণ্টা পরই মারা যায়।
এর আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন ডেঙ্গু রোগী মারা যান। গত ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে মারা যান সেলিম (৩০) নামের এক চালক। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।
তার আগে ১১ আগস্ট সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া ১৮ আগস্ট রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান রাসেল (৩৫) ও আনোয়ার (৪৬) নামে দুই রোগী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোজাফফর আহমদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা পরবর্তী সংবাদ ফরিদপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৮

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads