ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
জুন ১০, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন মঙ্গলবার দুপুরে উত্তরণ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের পরিচালক প্রভাষক মো. রফিকুল ইসলাম।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. রিফাত এবং শিক্ষক মো. আব্দুল আওয়াল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরেই অ্যালামনাই সংগঠনটি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় সংগঠনের সদস্য, শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!