ads

বুধবার , ১০ জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধার, বিকল্প লাইনে ঢাকামুখী ট্রেনচলাচল স্বাভাবিক

ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হওয়া জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ১০ জুন বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজে অংশ নিতে গিয়ে লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে বিকল্প লাইন ব্যবহার করে ঢাকামুখী ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে, বুধবার সকাল সোয়া ৯টার দিকে আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হলে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সকাল ১০টার দিকে লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারে যাওয়ার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়। এতে উদ্ধারকাজ আরও জটিল হয়ে পড়ে। পরে লাইনচ্যুত বগি সেখানেই রেখে রিলিফ ট্রেনের বাকি অংশ ব্রহ্মপুত্র এক্সপ্রেসের উদ্ধারকাজে অংশ নেয়।

Shamol Bangla Ads

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার সফলভাবে উদ্ধার করা হয়েছে। তবে রিলিফ ট্রেনটি এখনো লাইনচ্যুত অবস্থায় রয়েছে এবং সেটি উদ্ধারে কাজ চলছে।

তিনি আরও বলেন, বিকল্প লাইন ব্যবহার করে ঢাকামুখী ট্রেন চলাচল ইতোমধ্যে স্বাভাবিক করা হয়েছে। রিলিফ ট্রেনটি উদ্ধার করা হলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!