ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতান্ত্রিক পন্থা নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩০৯
গণতান্ত্রিক পন্থা নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে বিএনপি ‘গভীর ষড়যন্ত্রে লিপ্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বৈরশাসনের গর্ভে জন্ম নেওয়া বিএনপি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মধ্য দিয়ে গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘চক্রান্তের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও পরাজয়ের ভয়ে প্রচার-প্রচারণায় অংশ নেয় না। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগারের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি বিরোধী আচার-আচরণ করছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি, বিএনপির এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘বুধবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপির সেই চিরাচরিত রূপ প্রতিফলিত হয়েছে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাদের চিরায়ত কাল্পনিক নাটকীয় মন্তব্য দেশবাসীকে হতাশ করছে। বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাস করে না, ঠিক তেমনি নির্বাচনে অংশগ্রহণ করছে না, আর করলেও তা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ পরবর্তী সংবাদ এজেন্ডা বাস্তবায়নকারী কোনো দেশের সঙ্গে সম্পর্ক নয় :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads