ads

রবিবার , ৭ জুন ২০২৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েব ছবিতে মিম, এলো প্রথম ঝলক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৭, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

সময়ের চাকা যেন এক বড় প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের গল্প বলতে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কাজী আসাদ।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি।

পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ আসছে শিগগিরিই।’

Shamol Bangla Ads

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির। তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতেও একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ‘মালিক’-এর রেশ কাটতে না কাটতেই এবার ওটিটির পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!