ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৪ ৪:২৫ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পুলিশ ও তিন নারীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন ।

Shamol Bangla Ads

শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার পীরপুরকুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আধাঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে পীরপুরকুল্লা ভোট কেন্দ্রে যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের ক্যাডাররা জোরপূর্বক কেন্দ্র দখল করে জাল ভোট দিতে শুরু করে। এসময় বিএনপি সমর্থিত কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্ব^ার করম আলী বাধা দিলে সংঘর্ষ বাধে।
এসময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন করম আলী মেম্বার (৫৫), আমির হোসেন (৪৫), খায়রুল ইসলাম (২৫), যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক (৩৭), তারিক (২২), জব্বার (৫০), রশিদুল (৩৫) আহত হয়। রওশন আরা (৩৫), নুর খাতুন (৭৫), নার্গিস (৪০), লাল্টু (২৮), বুলবুল (৩০), তরিকুল (২৬), একেন (২২) ও পুলিশ সদস্য সুলতান (৪৭)।
আহত এক বৃদ্ধা নুর খাতুন জানান, পুলিশ অতর্কিত হামলা করে আমাদেরকে পিটিয়ে আহত করেছে।
এব্যপারে প্রিজাইডিং অফিসার আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৪-১৫ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক কেন্দ্র দখল করে জাল ভোট দিতে শুরু করলে আমি ভোট গ্রহণ বন্ধ রাখি। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোট গ্রহণ শুরু করি।

Need Ads
error: কপি হবে না!