ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারত উপ-মহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ নারী বীরকন্যা প্রীতিলতার জন্মবাষির্কী আজ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ১২:২২ অপরাহ্ণ

Pritilata Waddedar Indian Revolutionaryতাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ভারত উপ-মহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। আজ থেকে ১০৩ বছর আগে ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯২৭ সালে প্রীতিলতা খাস্তগীর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে ঢাকা ইডেন কলেজে ভর্তি হন। ওই সময় দীপালি সংঘের কর্মী লীলা নাগের হাত ধরে বিপ্লবী সংর্গঠন শ্রীসংঘের নারী শাখার সদস্য হন। ১৯৩০ সালে প্রীতিলতা ইডেন কলেজ থেকে আই এ পাশ করে কলকাতার বেথুন কলেজে বিএ ভর্তি হন এবং ১৯৩২ সালে বিএ পাশ করে চট্টগ্রামে ফিরে আসেন।

Shamol Bangla Ads

কলেজে পড়ার সময়ই প্রীতিলতা বিপ্লবী দলের সহচার্যে আসেন। ১৯৩০ সালে ১৮ এপ্রিল বিপ্লবী নেতা মাষ্টার দা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্র লুট, রেল লাইন উপড়ে ফেলা, টেলিফোন-টেলিগ্রাফ বিকল করে দেয়াসহ ব্যাপক আক্রমন হয়। এটি পরবর্তী সময়ে চট্টগ্রাম যুব বিদ্রোহ হিসেবে পরিচিতি লাভ করে। চট্টগ্রাম নন্দন কানন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পরই অগ্নিযুগের আরেক বিপ্লবী কন্যা কল্পনা দত্তের সঙ্গে পরিচয় হয়। কল্পনা দত্তের মাধ্যমেই মাষ্টার দা সূর্যসেন এর সাথে যোগাযোগ করতেন এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে ভারত বর্ষ জুরে সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েন।
১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র পাহাড় ঘেরা ইউরোপীয় ক্লাব আক্রমনের সিদ্ধান্ত নেয় বিপ্লবীরা। পুরুষের ছদ্মবেশে আক্রমনের নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আক্রমন সফল হলেও ফিরে আসার সময় আত্মগোপনকারী এক ইংরেজ যুবকের গুলিতে আহত হয় প্রীতিলতা। পরে তিনি আহত অবস্থায় ধরা পড়ার চেয়ে পটাশিয়াম সায়নাইড খেয়ে মরে যাওয়াই ভাল মনে করে প্রীতিলতা সেদিন তাই করলেন। স্বদেশের জন্য নিজেকে আত্মহুতি দিলেন।
দেশের স্বার্থে মাত্র ২১ বছর বয়সে আত্মহুতি দিয়ে প্রীতিলতা ইতিহাসে অমর হয়ে আছেন। সেই আত্মহুতির জন্য আজও প্রীতিলতাকে তার জন্মদিন ও আত্মহুতির দিনে গভীরভাবে স্মরণ করা হয়।
এদিকে, ভারত উপ-মহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ নারী বিপ্লবী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এর জন্ম বার্ষিকী উপলক্ষে “বিজ্ঞান আন্দোলন মঞ্চ” কুমিল্লা জেলা শাখা’র আয়োজনে আজ ৫ মে সোমবার বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর বাদুরতলাস্থ জেলা শাখা কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করেছে।

Need Ads
error: কপি হবে না!