ads

সোমবার , ১ জুন ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা বিএনপির কার্যালয়ের অফিস সহকারী শহীদ মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
জুন ১, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

শেরপুর জেলা বিএনপির দীর্ঘদিনের অফিস সহকারী শহীদ মিয়া (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ৩১ মে রবিবার রাতে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Shamol Bangla Ads

বিএনপি নেতারা জানান, তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘বিএনপি পাগল’ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। শহীদ মিয়া কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর শেরপুর জেলা বিএনপির অফিস সহকারী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালামের অত্যন্ত অনুসারী ও ভক্ত ছিলেন।

শহীদ মিয়ার মৃত্যুর খবরে শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি শেয়ার করে শোক প্রকাশ করছেন।

Shamol Bangla Ads

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Need Ads
error: কপি হবে না!