ads

শনিবার , ২ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০ দেখা যাবে ২০০ টাকায়

খবর টি পড়েছেন : ৫৫৫
বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০ দেখা যাবে ২০০ টাকায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক মাস ১০ দিনের বিপিএল টুর্নামেন্ট শেষ হয়েছে। ক্রিকেট ভক্তদের এবার জাতীয় দলের ম্যাচ দেখার ব্যস্ততা শুরু হচ্ছে। বিপিএল শেষ হতে না হতেই সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-২০ সিরিজ।

Shamol Bangla Ads

৪ মার্চ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ৬ ও ৯ মার্চ হবে বাকি দুই ম্যাচ। তিন ম্যাচের সিরিজের টিকিটের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভক্তরা সর্বনিম্ন ২০০ টাকায় দেখতে পারবেন ম্যাচ। টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে দেড় হাজার টাকা।

সিলেট স্টেডিয়ামের গ্রীন হিল এরিয়াতে বসে খেলা দেখা যাবে মাত্র ২০০ টাকার টিকিট কেটে। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দামও রাখা হচ্ছে ২০০ টাকা করে। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকিট কিনতে খরচ করতে হবে ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

Shamol Bangla Ads

টিকিট পাওয়া যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক বা লাক্কাতুরা টিকিট কাউন্টারে, সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের রিকাবি বাজার কাউন্টারে। সরাসরি কাউন্টারে গিয়ে ম্যাচের আগের দিন টিকিট কাটা যাবে। অর্থাৎ ৩ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাউন্টারে টিকিট দেওয়া হবে। টিকিট থাকা সাপেক্ষে ম্যাচের দিনও পাওয়া যাবে টিকিট। অনলাইনে ২ মার্চ টিকিট কাটা যাবে, সেক্ষেত্রে ৩ মার্চ সিলেট জেলা স্টেডিয়াম কাউন্টার থেকে অনলাইন টিকিটের কপি সংগ্রহ করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডরিভালের ব্রাজিল দলে অনেক চমক পরবর্তী সংবাদ দলে একাই ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে :…