মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় বজ্রপাতে আছমা বেগম (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আছমা রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার মশাহিদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, আছমা সকালে বাড়ির পাশে জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।









