ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

‘সবার জন্য শিক্ষা’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে হরিজন সম্প্রদায়ের পিছিয়ে পড়া প্রান্তিক ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমাদের জেলা পরিষদের মানবিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু হল। আমরা অসহায় দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সবার সহযোগিতায় শেরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে মানসম্পন্ন স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!