ads

সোমবার , ১০ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল

খবর টি পড়েছেন : ১৪১
৩০ অক্টোবরের পর যে কোনো দিন তফসিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৩০ অক্টোবরের পর যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি ১০ সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।’ তবে তফসিল ঠিক কবে ঘোষণা করা হবে তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
সংসদ নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিডিগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।
তিনি আরও জানান, এরই মধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রের খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে নজরকাড়া জাম্বুরি পার্কের উদ্বোধন পরবর্তী সংবাদ ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads