ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বনদস্যু আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৬:৫৩ অপরাহ্ণ

bonশ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী গারো পাহাড় থেকে বনদস্যু আব্দুস সালাম (৪৮) কে আটক করেছে বনবিভাগ। ১৩ নভেম্বর বুধবার সকালে সদর বিট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বুধবার দুপুরে সালামকে আদালতে সোর্পদ করা হয়েছে।
ময়মনসিংহ বনবিভাগের বালিজুরী রেঞ্জের সদর বিট কর্মকর্তা নহুস হাজং জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলমের নেতৃত্বে বন কর্মচারী ও বাগান উপকারভোগীরা সদর বিট এলাকার ২০০২/২০০৩ সনের সামাজিক উডলট বাগান এলাকা থেকে গাছ কেটে চুরির সময় আব্দুস সালামকে আটক করে। ওইসময় তার কাছ থেকে ৫ টুকরো গাছ ও একটি কুড়াল উদ্ধার করা হয়। বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম জানান, আটক আব্দুস সালামের বিরুদ্ধে এ রেঞ্জের বিভিন্ন বিটে এক ডজন বন মামলা রয়েছে। সে এ অঞ্চলের তালিকাভূক্ত বন দস্যু। ওই ঘটনায় বিট কর্মকর্তা নহুস হাজং বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Need Ads
error: কপি হবে না!