রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউপির আতাকরা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন (৬৫) ১৭ জানুয়ারী শুত্রæবার সন্ধ্যা সোয়া ৭টায় নিজ বাসায় বার্ধ্যক জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….. রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আতœীয়স্বজন ও গুনগাহী রেখে যান। রাত ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একই দিন রাত ১১টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের টামটা গ্রামের মুন্সী বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ(৮৫)বার্ধ্যক জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……. রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আতœীয়স্বজন ও গুনগাহী রেখে যান। গতকাল শনিবার সকাল ৯টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় দুই মুক্তিযোদ্ধার দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুব আলম, থানা ওসি রেজাউল করিম ভূঁইয়া, রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সালেহ আহম্মেদ,আবদুল খালেক মেম্বার, মুক্তিযোদ্ধা আনসার আলীসহ সমাজের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ হোসেন ও আবদুল হামিদের মৃত্যুতে রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




