ads

মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে কোনো ইস্যুকে বিতর্কিত করাই বিএনপির কাজ : কাদের

খবর টি পড়েছেন : ৩০৮
যে কোনো ইস্যুকে বিতর্কিত করাই বিএনপির কাজ : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা নাকি সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব অভিযোগ বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।
পূজামণ্ডপে হামলার পর থেকে বিএনপি মিথ্যাচার এবং অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

কোনো সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে, আর তা করে সরকারের কি লাভ- এসব প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, এ ধরনের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।
বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপে হামলার বিচার তারা চাননি এমনই দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন, বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। তিনি বলেন, এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড।

Shamol Bangla Ads

ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপির দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন, ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপির দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন- সরকার নাকি পুরোহিতদের বাধা দিয়েছে বিএনপির সঙ্গে কথা বলতে, এমন সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads