শেরপুরে ‘আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ভ‚মি সংস্কার বোর্ডের উদ্যোগে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল।

ওইসময় তিনি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ভূমি সংক্রান্ত সেবাকে দ্রæত, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্সসহ বিভিন্ন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি)গণ ও বিভিন্ন ইউনিয়নের ভ‚মি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




