ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবির ভর্তি পরীক্ষায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ১:৩৪ অপরাহ্ণ

EB-sm20131109154955কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদেরকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৫ জানুয়ারী বুধবার দুপুর সাড়ে ১২টায় আসন্ন ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রক্টর প্রফেসর ড. মোহা: জাহাঙ্গীর হোসেন ওই কথা জানান।

Shamol Bangla Ads

প্রক্টর অফিসে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: মাহবুবর রহমানসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে প্রক্টর বলেন, আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া অসাধুপায় রোধে ভর্তিচ্ছুরা পরীক্ষার হলে মোবাইল ও ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!