ads

সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদালত অঙ্গনে স্বামী-সতীনকে মারপিট : প্রথম স্ত্রীর সাজা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৩, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

শেরপুরে আদালত অঙ্গনে স্বামীসহ সতীনকে মারপিটের দায়ে আখলিমা আক্তার (৩০) নামে প্রথম স্ত্রীকে সাজা দেওয়া হয়েছে। ১৩ এপ্রিল সোমবার দুপুরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে ওই সাজার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া। সাজাপ্রাপ্ত আকলিমা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও এলাকার আরজ আলীর কন্যা।

Shamol Bangla Ads

একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আখলিমার বড়বোন নাসিমা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. সামিউল হক একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, নকলা আমলী আদালতে আখলিমা খাতুনের দায়ের করা যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় একটি মামলায় স্বামী উজ্জল মিয়া সোমবার দুপুর আড়াইটার দিকে হাজিরা দিয়ে বের হয়। এরপর শ্রীবরদী আমলী আদালতের কাছে থাকা উজ্জল মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্না খাতুনকে প্রথম স্ত্রী আখলিমা আক্তার ও তার লোকজন তাদের মারপিটে লাঞ্ছিত করে। এ নিয়ে আদালত অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হলে আদালতের দায়িত্বে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই ৩ জনসহ ৪ জনকে আটক করে।

Shamol Bangla Ads

পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতে স্বপ্না খাতুনের দায়ের করা মামলায় তাৎক্ষণিক কর্তব্যরত পুলিশসহ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে আখলিমা খাতুনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!