ads

রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ

একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক নাটকে। এর বাইরে বিজ্ঞাপন, এমনকি ওয়েবেও জুটি হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর দুজনেই আলাদাভাবে বড় পর্দায় অভিষেক করলেও, এতদিন সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। তারা অভিনয় করবেন একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায়, যার নাম ‘পুলসিরাত’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ।

Shamol Bangla Ads

সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বর্তমানে আফরান নিশো ব্যস্ত সময় পার করছেন সিনেমার কাজ নিয়ে। সম্প্রতি তিনি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী কাজ করছেন ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!