ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্বাচন : ঝিনাইগাতীতে প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে আ’লীগ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

up-electionঝিনাইগাতী প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে ঝিনাইগাতী উপজেলা আ’লীগ। এ উপজেলায় প্রতিটি ইউনিয়ন থেকে ৪/৫জন করে সম্ভাব্য প্রার্থী মাঠচষে বেড়ানোর পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে তয়তদবির ও দৌড়ঝাপ শুরু করেছেন। আগামী ৭মে ৪র্থ দফায় এ উপজেলার ৭টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই দলীয়ভাবে মনোনয়ন দিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে উপজেলা আ’লীগ। তবে বিএনপি প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনো শুরু করেনি। আ’লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া চুড়ান্ত হলে পরিস্থিতি বুঝে দেখে-শুনে হেভিওয়েট প্রার্থী দিকে বিএনপি। এ উপজেলায় হিসেব অনুযায়ী বিএনপি’র ভোট সংখ্যা বেশি। এ কারনে প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে ক্ষমতাশীন দল। তৃণমূল নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থী বাছাইয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে ৭টি ইউনিয়ন ক্ষমতাশীন দলের হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত আ’লীগের মনোনয়ন দৌড়ে ও গনসংযোগসহ জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন যারা তারা হলেন, কাংশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ সরকার, ধানশাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আইয়ূব আলী ফর্সা, হাতিবান্দা ইউনিয়নে নূরুল আমিন দোলা, মালিঝিকান্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফি উদ্দিন, গৌরীপুর ইউনিয়নে হাবিবুর রহমান মন্টু ও আশরাফুল ইসলাম পলাশ, ঝিনাইগাতী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন খান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!