ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২০ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিএনপির মিডিয়া সেল থেকে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

মিডিয়া সেল জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ডা. জুবাইদা রহমান।

এর আগে, এর আগে গত ৫ ডিসেম্বর দেশে পৌঁছান ডা. জুবাইদা রহমান।

Shamol Bangla Ads

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় এসেছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তবে, বর্তমানে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশি স্থিতিশীল রয়েছে।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের চিকিৎসার পরিপ্রেক্ষিতে…আগের চেয়ে বেশি ওনার (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল রয়েছে।’

গতকাল শুক্রবার জাহিদ হোসেন বলেন, দেশি-বিদেশি চিকিৎসকেরা যে চিকিৎসা বিএনপি চেয়ারপারসনকে দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন। ওনার (খালেদা জিয়া) শরীরের ওপর একটা প্রসিজর (ছোটখাটো অস্ত্রোপচার) করা হয়েছে। সেটি উনি (খালেদা জিয়া) অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। অর্থাৎ ওনার অবস্থার অবনতি ঘটে নাই।

গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছে।

Need Ads
error: কপি হবে না!