মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাসে অভিযান চালিয়ে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ও্ বৃদ্ধকে আটক করা হয়।
জানা যায়, শুক্রবার সন্ধায় গোপন সুত্রে খবর পেয়ে নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুল ইসলাম উপজেলার মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাগাচাড়া নামক স্থানে পত্নীতলা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বোতল থেকে বের করে অভিনব কায়দায় পলিথিনের ব্যাগে ভরানো ২ লিটার ফেনসিডিলসহ পত্নীতলার ঘোষনগর গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র বৃদ্ধ শাহাব উদ্দিনকে (৫৮) গ্রেফতার করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।




