ads

মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় সংসদের ৫০ বছর উপলক্ষে ৬ এপ্রিল বসছে বিশেষ অধিবেশন

খবর টি পড়েছেন : ২৩৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে আগামী ৬ এপ্রিল বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি চলমান একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন ও চলতি বছরের দ্বিতীয়।

Shamol Bangla Ads

এর আগে গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম তথা ২১তম অধিবেশন শুরু হয়। শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়। এর মধ্যে বিল পাস হয় ১০টি । এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে সব মসজিদে একইভাবে খতম তারাবিহ পড়ার আহ্বান পরবর্তী সংবাদ প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads