ads

সোমবার , ১৩ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিতলমারীতে পরিবার পরিকল্পনা সহকারী পদে চাকরীর প্রলোভনে উৎকোচ গ্রহণের অভিযোগ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০১৪ ৫:৫২ অপরাহ্ণ
চিতলমারীতে পরিবার পরিকল্পনা সহকারী পদে চাকরীর প্রলোভনে উৎকোচ গ্রহণের অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ  বাগেরহাটের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ,এ হিসাবে কর্মরত মোঃ হাবীব শেখের বিরুদ্ধে চাকরী দিবার কথা বলে উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে মোঃ আল মামুন শেখ বাদী হয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

Shamol Bangla Ads

লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার শিবপুর পশ্চিমপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন শেখের পুত্র আল মামুন শেখকে পরিবার পরিকল্পনা সহকারী পদে চাকুরী দেয়ার কথা বলে। কিন্তু এই পদে লোক নিয়োগ করা হলেও অভিযোগকারী আল মামুন শেখের চাকুরী না হওয়ায় কারণে টাকা ফেরত চায়। কিন্তু উক্ত ঘুষের টাকা ফেরত আনতে গেলে টাল বাহানা করে। আল মামুন শেখ কোন উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর গত ১৩ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চিতলমারী হাসপাতালের এইচ,এ মোঃ হাবীব শেখের সাথে মুঠোফোনে আলাপ হলে উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ ব্যপারে কিছুই জানি না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!