হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি জমির ওপর দিয়ে রাস্তা নির্মানকে কেন্দ্র করে পুলিশ-জনতার সংঘর্ষে ৭ পুলিশসহ ৩০ জন আহতের ঘটনায় রবিরার এসআই ফিরোজ আহাম্মেদ বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করে মামলা করেছে। ফলে গ্রেফতার আতংকে সিদলা ইউনিয়নের ধুলিহর ও আমজাইন দুই গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, ১১ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার টান সিদলা গ্রামের ফসলি জমির উপড় দিয়ে একটি নতুন রাস্তা নির্মানকে কেন্দ্র করে ইউপি মেম্বার আবুল হোসেন গ্রুপ ও জমির মালিক আবুল কাশেম,রউফ মিয়া গংদের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ঘের সৃষ্টি হয়। পুলিশ বাধা দিলে উত্তেজিত জনতা পুলিশের সাথে মারমূখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি করে।এ সময় সংঘর্ষে ৭ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান,এ মামলার এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদেরও গ্রেফতারে সচেষ্ট রয়েছে পুলিশ।




