ads

মঙ্গলবার , ১ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার বেড়ায় আ’লীগের নেতাকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২২৭
পাবনার বেড়ায় আ’লীগের নেতাকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Paban1 Dead Footage 30.06.2014পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় আনোয়ারা কাদের গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী মুকুল ওরফে মখলু (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মোসাদ্দেক আলী মুকুল হাটুরিয়া পূর্বপাড়া গ্রামের শিকার আলীর ছেলে। ঘটনার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ একই গ্রামের মাজেম মোল্লা (৫৫) ও মানিক হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

Shamol Bangla Ads

বেড়া থানার অফিসার ইনর্চাজ তোফাজ্জল হোসেন জানান, রোববার রাত ১০ টার দিকে তারাবীর নামাজ শেষে হাটুরিয়ায়-নাকালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী মুকুল তার এক সহকর্মী হযরত আলীকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। বাড়ীর কাছে পৌছুলে পুর্ব থেকে ওঁতপেতে থাকা সন্ত্রাসীরা তাদের পথরোধ করে মুকুলকে এলোপাথারি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে মোসাদ্দেক আলী মুকুলকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহতের ময়না তদন্ত শেষে মৃতদেহ নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়। পারিবারিক শত্র“তার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পুলিশ আরো জানায়, সোমবার সকালে নিহতের ভাই আব্দুস ছাত্তার মোল্লা বাদি হয়ে একই এলাকার চিহিৃত সন্ত্রাসী ইজ্জত, ফজর আলী, তারেক, মাজেম মোল্লা, মানিকসহ ৯ জনকে আসামী করে বেড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী আরও জানায়, নিহত মুকুল এলাকায় চুরি ডাকাতি রোাধে এবং সন্ত্রাস দমনে ব্যাপক ভূমিকা পালন করেন। এতে চিহিৃত সন্ত্রাসীদের সমস্যা হচ্ছিল। এ জন্য সন্ত্রাসীরা মুকুলকে হত্যা করে।
পাবনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের এম সাইদুল হক চুন্নু, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা আল মাহমুদ সরকার, আ ক ম ফজলুর রহমান মাসুদ পৃথক বিবৃতিতে মখলু হত্যার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেহাল দশায় কলারোয়া-আইচপাড়া রাস্তা পরবর্তী সংবাদ তালায় ভেঙ্গে যাওয়া কালভার্ট নির্মান না হওয়ায় ৮…