ads

মঙ্গলবার , ৬ জুন ২০২৩ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মেয়র টিটু’র ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি : থানায় জিডি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু’র নাম ও ছবি ব্যবহার করে ফেইক ফেইসবুক আইডি’র সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Shamol Bangla Ads

মেয়র টিটুর ব্যক্তিগত সহকারী মোঃ আরিফ হোসেন জানান, সিটি কর্পোরেশন গত ৫ জুন অফিসে অবস্থানকালে তার ফেইজবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান মেয়র মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইক ফেইসবুক আইডি খোলা হয়েছে। যে আইডি থেকে যে কোনো সময় সমাজ ও রাষ্ট্রবিরোধী আপত্তিকর পোস্ট দিয়ে ক্ষতি করা হচ্ছে তাই ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ জানান, সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারি মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত একটি আবেদনের প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানা সাধারণ ডায়েরি করা হয়েছে। থানার এএসআই সুজন চন্দ্র সাহাকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Shamol Bangla Ads

এএসআই সুজন চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। কারা এ অপরাধ করেছে তা দ্রুত বের করা হবে বলে আশ্বাস দেন।

Need Ads