ads

সোমবার , ২৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস তৈরি করে ১৩ বছর বয়সে অলিম্পিক স্বর্ণপদক

খবর টি পড়েছেন : ২২১
ইতিহাস তৈরি করে ১৩ বছর বয়সে অলিম্পিক স্বর্ণপদক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বয়স শুধুমাত্র যে একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করে দিলেন জাপানের মমজী নিশিয়া। ১৩ বছর বয়সী এ কিশোরী জিতলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক। একটুর জন্য বিশ্বরেকর্ড গড়া হয়নি। নয়তো সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে অলিম্পিকের স্বর্ণপদক জিততে পারতেন তিনি। ২৬ জুলাই সোমবার মেয়েদের স্কেটিংয়ে স্বর্ণপদক জিতেছেন জাপানের এ কিশোরী। ১৩ বছর ৩৩০ দিনে অলিম্পিকের পদক পেয়েছেন মমজী। ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের স্প্রিংবোর্ড ডুবুরি স্বর্ণপদক পেয়েছিলেন ১৩ বছর ২৬৮ দিনে। যা এখনও অলিম্পিকে সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জয়ের রেকর্ড হয়ে আছে। ফলে মমজী নিশিয়ার কীর্তি দুই নম্বরে জায়গা করে নিয়েছে।

Shamol Bangla Ads

তা-ও কম কিসের। প্রথমবার স্কেটিং যুক্ত হয়েছে অলিম্পিকে। প্রথম আসরের স্বর্ণপদক উঠল তার গলায়। ১৫.২৬ স্কোর গড়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। ১৪.৬৪ স্কোর নিয়ে রৌপ্য পদক পেয়েছেন ব্রাজিলের রায়সা লিয়াল। মজার তথ্য হচ্ছে, তার বয়সও ১৩ বছর। জাপানের আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা ১৪.৪৯ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জপদক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টোকিও অলিম্পিক : আর্জেন্টিনার জয়ের দিনে হোঁচট খেয়েছে… পরবর্তী সংবাদ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া