ads

শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহাদত হোসেন। আরও বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মামুনুর রহমান, এনসিপি নেতা রাশেদুল ইসলাম দেওয়ান প্রমুখ।

সভায় সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমতা ও সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সমবায় কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায়ের বিস্তৃত কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!