ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১০ নভেম্বর সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।’

তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা— সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Shamol Bangla Ads

জানা গেছে, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Need Ads
error: কপি হবে না!