ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপীরিসীম : হানিফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ১২:৪৯ অপরাহ্ণ

hanf kushtia picকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ বলেছেন,শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপকভাবে কাজ করে চলেছেন। শনিবার বিকেলে কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনাবেতনে লেখাপড়ার ব্যবস্থা করা হয়েছে। জানুয়ারীর প্রথমে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

তিনি বলেন, সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপীরিসীম। কেননা খেলাধুলার মাধ্যমে দেশের সম্মানও বয়ে আনা সম্ভব। হানিফ আরো বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামরিীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রবিউল হক খাঁন, শহর আওয়ামীলীগে সভাপতি তাইজাল আলী খান,সাধারন সম্পাদক মোমিনুর রহমান মোমিজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!