ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি সদস্যদের ভাতা দ্বিগুণের বেশি বাড়ানো দরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪২
ইউপি সদস্যদের ভাতা দ্বিগুণের বেশি বাড়ানো দরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সরকারের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হচ্ছে তা সম্মানজনক নয়। ইউপি সদস্যদের ভাতা দ্বিগুণ নয়, তার চেয়ে বেশি বাড়ানো দরকার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘আমার গ্রাম-আমার শহর’ উদ্যোগ বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি সদস্যদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এই আলোচনা সভার আয়োজন করেন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় অংশ নেওয়া ইউপি সদস্যদের উদ্দেশ্য করে মোজাম্মেল হক বলেন, ‘আপনাদের যে ভাতা দেওয়া হচ্ছে তা সম্মানজনক নয়। এই ভাতার পরিমাণ দ্বিগুণ নয়, বরং আরও বাড়ানো দরকার। আপনারা নিজেরা নিজেদের আয় বাড়ান। তাহলেই স্থানীয় সরকার আরও শক্তিশালী হতে হবে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অনেক উপেক্ষিত। তাদের তেমন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। এমনকি একটা বাই-সাইকেলও দেওয়া হয় না। সরকার যদি এদেরকে শক্তিশালী করে তাহলে আমাদের রাষ্ট্র শক্তিশালী হবে।’ এ সময় মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদের টাক্স আদায়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
আলোচনা সভায় অংশ নেওয়া ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখন মাত্র ৩ হাজার ৫০০ টাকা করে মাসে ভাতা দেওয়া হচ্ছে। এ ভাতা দিয়ে তেমন কিছুই করা যায় না। আমাদের দাবি এই ভাতা ৩০ হাজার পর্যন্ত বাড়ানো হোক।’

Shamol Bangla Ads

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বক্তব্য রাখেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশীয় সংস্কৃতি ও ওটিটি প্ল্যাটফর্মের সুরক্ষার জন্যই নীতিমালা… পরবর্তী সংবাদ দাদা-দাদির পাশে চিরঘুমে হাদিসুর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads