ads

শুক্রবার , ২৬ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনি দালান থেকে শুরু হলো ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৬, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতিকে স্মরণ করে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। ২৬ জুন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের ওই মিছিল শুরু হয়।

Shamol Bangla Ads

শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।

তাজিয়া মিছিল কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, সোয়াত এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যদেরও বিভিন্ন স্থানে মোতায়েন থাকতে দেখা গেছে।

Shamol Bangla Ads

মিছিলের পুরো রুটজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে।

তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

Need Ads
error: কপি হবে না!