ads

রবিবার , ২৩ মে ২০২১ | ৬ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো দুটি কাঠের ব্রিজ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ২৩, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত এলাকা হারিয়াকোনা গ্রামের দুটি স্থানে কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। ২২ মে শনিবার উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ও কারিতাসের সহযোগিতায় এবং গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে ওই দুটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। এতে শতশত মানুষের ভোগান্তির অবসানের পাশাপাশি এখন থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারবে পথচারীসহ ছোট যানবাহন।
জানা যায়, শ্রীবরদী উপজেলার সিংগাবরনা ইউনিয়নের পাহাড়ি জনপদ হারিয়াকোনা গ্রাম। ওই গ্রামে দুই সহস্রাধিক আদিবাসী লোকের বসবাস। এখানে রয়েছে আদিবাসী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিশনারি বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বছরে উৎপাদিত হয় লাখ লাখ টাকার সবজি। তাদের শহরে আসতে একমাত্র পথ ৬ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়ক। এর মধ্যে হারিয়াকোনা গ্রামেই তিনটি স্থানে পাহাড়ি ঝরনা। এ গ্রাম থেকে সবজি ও মালামাল আনা নেয়ায় চলে ভ্যানগাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও সিএনজি। চলে না অন্য কোনো যানবাহন। এসব চলে মারাত্মক ঝুঁকি নিয়ে। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। বর্ষা এলে সড়ক ও ঝরনার অবস্থা হয় আরো বেগতিক। ওই সময় স্কুলে যেতে পারেনা ছাত্রছাত্রীরা। গর্ভবতী মা বা অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা সেবায় নিতেও অসম্ভব হয়ে পড়ে।

Shamol Bangla Ads

অথচ এখানের উৎপাদিত সবজিসহ কৃষি পণ্য স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। গ্রামটি ভারতের সীমান্ত ঘেঁষা। এজন্য টহল দিতে হয় বিজিবি’র। প্রতিনিয়ত যাতায়াত করতে হয় এনজিও কর্মীসহ আশপাশের বাবেলাকোনা, চান্দাপাড়া, মেঘাদল ও পানবাড়ী গ্রামবাসীসহ বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা বিক্রেতারা।
হারিয়াকোনা ব্রিজ বাস্তবায়ন কমিটির সভাপতি নিপুন ম্রং বলেন, জনগুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিনিয়ত চলাচলে চরম ভোগান্তির শিকার হয়েছেন শতশত মানুষ। অবশেষে ভোগান্তির অবসান ঘটাতে এগিয়ে আসে বেসরকারি সংস্থা কারিতাসের সুফল প্রকল্পের মাধ্যমে সংগঠিত বিভিন্ন ক্লাস্টারের সদস্যগণ। তাদের সম্পদ ভিত্তিক জনগণ দ্ধারা পরিচালিত উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণে গৃহিত পরিকল্পনার কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় লোকজন ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সাথে অ্যাডভোকেসী সভা হয়। এ নিয়ে হারিয়াকোনা গ্রামবাসীরা উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। তাদের কষ্টের অবসান ঘটাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার দেন আর্থিক সহায়তা। পরে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কারিতাসের সুফল প্রকল্পের বিভিন্ন ক্লাস্টারের সদস্যদের সহযোগিতায় গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে নির্মাণ হয় ৬০ ফুট করে দৈর্ঘ্য দুইটি কাঠের ব্রীজ।
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এখন ছোট যানবাহনসহ পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের বরাদ্দকৃত অর্থায়নে রাস্তায় মাটি কাটা হয়েছে। এছাড়াও দুটি কাঠের ব্রিজ নির্মাণে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। পাকা ব্রিজের জন্যেও বরাদ্দ চাওয়া হবে।
ব্রিজ আর সড়ক পাকা হলে অর্থনৈতিকভাবে বদলে যাবে হারিয়াকোনা গ্রাম, উন্নয়নে যোগ হবে নতুন মাত্রা- এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দাসহ সচেতন মানুষরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads