ads

বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১৫, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে শহরের ডিসি গেইটের সম্মুখে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি ডা. মো. হাসানুজ্জামান।

ওইসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

Need Ads
error: কপি হবে না!