ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোর ৩ সিংড়ার এমপি পলক প্রতিমন্ত্রী : মানুষ আনন্দে ভাসছে নির্বাচনী এলাকার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৮:২৮ অপরাহ্ণ

News Picসিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর ৩ সিংড়া আসনে দুই বার নির্বাচিত এমপি আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক দশম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রবিবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পরই উপজেলায় মিষ্টি বিতরনের ধুম পড়ে যায়। দলীয় কার্যালয় হতে উচ্ছসিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

Shamol Bangla Ads

২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ৩বার নির্বাচিত প্রতিদ্বন্দি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদকে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে সিংড়া বাসীকে তাক লাগিয়ে দেন। মাত্র ২৯ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে দেশবাসীর দৃষ্টি কাড়েন মেধাবী তরুণ এই নেতা । মেধা , কর্মশক্তি ও সুন্দর বাচন ভঙ্গির জন্য খুব সহজেই নজরে আসেন আওয়ামীলীগের নীতি নির্ধারকদের। ফলে খুব অল্প সময়ে রাজনীতির মাঠে জায়গা করে নেন। স্থান করে নেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে। তিনি কেন্দীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হন।

১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ওয়ার্কাস মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে ২য় বারের মত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর থেকেই সিংড়ায় সাধারণ মানুষের মধ্যে শুরু হয় গুঞ্জন। চা স্টলে, রাস্তা-ঘাটে অনেককেই বলাবলি করতে দেখা যায় কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন জুনাইদ আহমেদ পলক। অবশেষে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সকল নেতাকর্মীদের আনন্দের জোয়ারে ভাসিয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন মন্ত্রী পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক। শপথ নেওয়ার পরপরই আনন্দে মাতোয়ারা হয়ে উঠে সিংড়ার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আনন্দ মিছিল পরে বিপুল পরিমান মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয় সিংড়াতে। সকলেই আশাবাদ ব্যক্ত করেন নতুন প্রতিমন্ত্রী হিসেবে  আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক  চলনবিল সহ সিংড়ায় সাধারণ মানুষের উন্নয়নে নিজেকে উজার করে দেবেন।

Need Ads
error: কপি হবে না!