ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না : মাহফুজ আলম

খবর টি পড়েছেন : ৩৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে ‘চল চল যমুনা যাই’- এই রাজনীতি আর হতে দেব না। যথেষ্ট হয়েছে। এসব মুভমেন্ট আর নয়। ১৪ মে বুধবার রাতে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওই কথা বলেন তথ্য উপদেষ্টা।

Shamol Bangla Ads

তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতর যারা আজ এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। যারা স্যাবোটাজের অভিপ্রায়ে এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদের বর্জন করা। তাদের চিহ্নিত করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে।

মাহফুজ আলম বলেন, তাদের একজন ব্যক্তির ওপর যে হিংসা রয়েছে, অনলাইনে হিংস্রতা রয়েছে, তারাই এই কাজ করেছে। আমি কারো নাম বলব না। আমি জানি না, কিন্তু সন্দেহ জানিয়ে রাখলাম। আমি সাধারণ শিক্ষার্থীদের বলব, স্যাবোটাজকারীদের আলাদা করুন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আমি এখানে আসার পর যা হয়েছে, তার জন্য বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দোষীকে বের করবে। আরেকটি বিষয় হলো একটি অংশ রয়েছে আন্দোলনে, যাদের আমি স্যাবোট্যুর মনে করি। যারা স্যাবোটাজ (নাশকতা-কূটাঘাত) করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢোকে। আমি তাদের নাম আজ আর উল্লেখ করব না। গত ৮ মাস থেকে তারা একজন ব্যাক্তির পেছনে লেগে আছে। মিডিয়া ও প্রশাসনের দায়িত্ব তাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা। আপনারা খুঁজে বের করুন। দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুলাই গণঅভ্যুত্থান : জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায়… পরবর্তী সংবাদ উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads