ads

রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিরোধে ঘর-বাড়ি হারিয়ে অন্যগ্রামেও নিরাপদে নেই গৃহবধূ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
আগস্ট ১০, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি হারিয়ে গ্রাম ছেড়ে অন্যগ্রামেও নিরাপদে নেই গৃহবধূ তানসিম জাহান। ঘটনাটি ঘটে সম্প্রতি উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামে। গৃহবধূ তানসিম ওই গ্রামের মিল্লাত মিয়ার স্ত্রী।

Shamol Bangla Ads

জানা গেছে, মিল্লাত মিয়া একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকায় থাকেন। ২ সন্তান নিয়ে তার স্ত্রী তানসিম জাহান থাকেন বাড়িতে। তানসিম জাহান জানান, দীর্ঘ ২০ বছর পূর্বে তার স্বামী মিল্লাত মিয়া তার ফুফুর কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন তারা। তাদের জমির পাশ দিয়ে তার শ্বশুর সিরাজুল হকের জমিও রয়েছে। সিরাজুল হক স্ব-পরিবারে ঢাকায় থাকেন। তার শ্বশুর সিরাজুল হক কিছু দিন পূর্বে বাড়ির ১০ শতাংশ জমি তার দেবর মিলন মিয়াকে লিখে দেন।

অভিযোগ প্রকাশ, মিলন মিয়া পিতার কাছ থেকে জমি লিখে নেয়ার পর ২০২৪ সালে তার বড় ভাই এর স্ত্রী তানসিম জাহানকে তার বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র শুরু করে। গৃহবধূ তানসিম জাহানকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল মিলন মিয়া ও তার ভাড়াটিয়া লোকজন। পরে গত বছরের ১ ডিসেম্বর গৃহবধূ তানসিম জাহান বাদী হয়ে মিলন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে আইন শৃংখলা রক্ষায় থানা পুলিশকে নির্দেশ দেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দখল বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Shamol Bangla Ads

কিন্তু মিলন মিয়া আদালতের নির্দেশ অমান্য করে একটি ভাড়াটিয়া বাহিনী নিয়ে গত ৬ ডিসেম্বর তানসিম জাহানের বসতবাড়িতে হামলা চালায়। ওইসময় বিবাদীরা তার বসতবাড়িটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। বাড়ির গাছপালাগুলো কেটে নিয়ে যায়। তানসিম জাহান বাধা দিতে গেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তানসিম জাহানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তানসিম জাহান হাসধরা গ্রামে তার বাড়িতে আশ্রয় নেন। ওই ঘটনায় তানসিম জাহান বাদী হয়ে মিলন মিয়াসহ ১২ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি চলমান রয়েছে। অপরদিকে আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নিতে বাদীনিকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছেন। বিবাদীদের দাবি অনুযায়ী মামলা তুলে না নেয়ায় গত ২৯ জুলাই তানসিম জাহান ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ওইসময় উৎপেতে থাকা বিবাদীরা তার উপর হামলা চালায়। তানসিম জাহানের ডাকচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। ফলে পিতার বাড়িতে থেকেও পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তানসিম জাহান নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থ প্রক্রিয়াধীন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!