ads

মঙ্গলবার , ২৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দিশারী সমবায় বাজার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে দিশারী সমবায় বাজার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Somobai Bazarঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ‘সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি’ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে দিশারী মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে দিশারী সমবায় বাজার উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাজারের শিমুলতলীতে ওই বাজার উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা সমবায় অফিসার আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আনিসুর রহমান সিদ্দিকী, জেলা সমবায় অডিটর অনুপ চন্দ্র ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, সাবেক ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, এডিপির ম্যানেজার পরিতোষ রেমা ও দিশারী মহিলা সমবায় সমিতির সভানেত্রী মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক আলিমুল আজিম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় বৃদ্ধা নিহত পরবর্তী সংবাদ শেরপুরে ইছ্লী বিলে মাছের পোনা অবমুক্তকরণ