ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার অস্ট্রেলিয়ায় ‘ছুঁয়ে দিলে মন’

জুবায়ের রহমান
এপ্রিল ২৯, ২০১৫ ১১:১০ পূর্বাহ্ণ

Chuye dile monশ্যামলবাংলা বিনোদন : পরিচালক শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবির ট্রেলারেই বলা ছিল, ‘বাংলাদেশের চলচ্চিত্র আসছে বিশ্বব্যাপী।’ সে কথাটি সত্যি করতেই এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ছবিটি। মে মাসের শেষ সপ্তাহের দিকে ছবিটি সিডনিতে প্রদর্শন করা হবে।

Shamol Bangla Ads

শিহাব শাহীনের পরিচালনায় ধ্বনি-চিত্র ও মনফড়িং প্রযোজিত ছবি ‘ছুঁয়ে দিলে মন’ গত ১০ এপ্রিল মুক্তি পায়। এ ছবিটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, মিশা সওদাগর, নওশাবা, সুষমা, আনন্দ, আলীরাজ ছাড়াও আরও অনেকে। আগামী ৯ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বোম্বে থিয়েটার হলে ওই দিন বেলা সাড়ে তিনটার শোতে চলবে সিনেমাটি।
অস্ট্রেলিয়ায় প্রদর্শন সম্পর্কে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমাদের স্লোগান ছিল ‘বাংলাদেশের চলচ্চিত্র আসছে বিশ্বব্যাপী’। ছবিটা পরিচালনা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু বাংলা চলচ্চিত্রের এ দুর্দিনেও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখছে। এখন মনে হচ্ছে কষ্টটা স্বার্থক। আমার কাছে অনেক ভালো লাগছে। এছাড়া আমি খুবই আনন্দিত। আশা করছি, প্রবাসী দর্শকসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যাবে এই ছবি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!