ads

সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো পাকিস্তান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ

বিদেশের মাটিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। ৪ আগস্ট সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৩ রানে হারিয়েছে তারা।

Shamol Bangla Ads

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের জুটিতে ভর করে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫ ছক্কা ও ৩ চারে ফারহান ৫৩ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

আইয়ুব খেলেন ৪৯ বলে ৬৬ রানের দারুণ ইনিংস, যার মধ্যে ছিল দুটি ছক্কা ও চারটি চার। শেষ দিকে হাসান নেওয়াজ (১৫) ও মোহাম্মদ হারিস (২) দ্রুত বিদায় নিলেও খুশদিল ও ফাহিম আশরাফের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে শক্ত ভিত্তি পায় পাকিস্তান।

Shamol Bangla Ads

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। জুয়েল অ্যান্ড্রু ২৪ রানে বিদায় নেন হারিস রউফের বলে।

অধিনায়ক শাই হোপ ৭ রানে আউট হলে ক্যারিবীয়দের রান তোলার গতি কমে যায়। আলিক আথানাজে লড়াই চালালেও ৬০ রানে থামেন সাইম আইয়ুবের বলে ক্যাচ দিয়ে।

শেষ দিকে শেরফেন রাদারফোর্ড হাফসেঞ্চুরি করে লড়াই চালালেও ৫১ রানে বিদায় নিলে আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এই জয়ের ফলে পরপর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ততা পেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বিদেশের মাটিতে দারুণ লড়াই করে পাকিস্তান উদযাপন করল এক স্মরণীয় সিরিজ জয়।

Need Ads
error: কপি হবে না!