ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযান, মিলেছে অস্ত্র-গুলি-গ্রেনেড-রকেট শেল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র‍্য্যাব। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়েছে। ১৫ মে বুধবার ভোররাত থেকে এ অভিযান শুরু হয়। এখন পর্যন্ত সেখান থেকে আরসার ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, সম্প্রতি ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝিসহ কয়েকজনকে গুলি ও গলাকেটে হত্যার ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা শনাক্ত করে অভিযান চালায়।

র‌্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত দুইটা থেকে অভিযান শুরু হয়। এরপর পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত দুটি আস্তানায় অভিযান চালানো হয়েছে। দুই রোহিঙ্গা সন্ত্রাসী, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-রকেট শেল ও গ্রেনেড উদ্ধার হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’

Need Ads
error: কপি হবে না!