ads

বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুলাই ২৪, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে জমি চাষ করতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি মোজাকান্দা এলাকায় ওই ঘটনা ঘটে। সুজন স্থানীয় ফয়জল হকের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যায় সুজন। ওইসময় মুষলধারে বৃষ্টির সাথে অকস্মাৎ বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন সুজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এব্যাপারে নকলা থানায় অপমৃত্যু্ মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পর উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সুজনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!