ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে সেচ প্রযুক্তির মাধ্যমে খরা মোকাবেলা ও ধানচাষে পানি সাশ্রয়ী প্রযুক্তি (টিডবিøউএসটি) শীর্ষক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উক্ত প্রকল্পের পি,আই ড. মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষা ইন্সটিটিউট এর মহা পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে টিডবিøউএসটি প্রকল্পের কো-ইনভেস্টিগেটর (সি,আই) ড, মোঃ গোলাম ওয়াহেদ সরকার, মনিরুজ্জামান ইসলাম, বিএমডিএ নির্বাহী প্রকৌশলী এজাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ড. জামাল উদ্দিন, বিএমডিএর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি গবেষনা ফাউন্ডেশনের অর্থায়নে বিগত ৩ বছর যাবৎকাল এসব প্রযুক্তি সমাপনী কর্মশালায় ধান চাষে “ আমন ধানে খরার প্রভাবে ফলনের ক্ষতি, দূর্বল সেচ বিতরণে বোরো মৌসুমে পানির অপচয় ও অগভীর নলকূপে প্রাইসিং সমস্যা” এই তিনটি বিষয় নিয়ে টিডবিøউএসটি প্রকল্প সফল হয়েছে এবং বৃষ্টির পানি সংরক্ষন, ৩০% পানির অপচয়রোধ ১১২% সেচ এলাকা বৃদ্ধি এবং প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৩ হাজার টাকা সেচ খরচ হ্রাস, আমন ফলন শতকরা ২০ ভাগ বৃদ্ধি ও নতুন সেচ প্রযুক্তি ব্যবহার করে শতভাগ ফলন ঘরে তোলা সম্ভব হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন।। কর্মশালায় প্রায় শতাধিক কৃষক, সাংবাদিক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




