ads

বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় বিমান বিধ্বস্ত: হতাহতদের তালিকা তৈরিতে ৬ সদস্যের কমিটি গঠন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য একটি ৬ সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দুর্ঘটনার তীব্রতার কারণে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব না হলেও, ধারণা করা হচ্ছে বিদ্যালয়ের ভেতরে থাকা বহু মানুষ হতাহত হয়েছেন। ২৩ জুলাই
মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির ২ শিক্ষার্থী মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে হতাহতদের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, কমিটির এই প্রতিবেদন শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়, প্রয়োজনে সরকার, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে। অধ্যক্ষের স্বাক্ষরে কমিটি গঠনের প্রজ্ঞাপন ইতিমধ্যেই ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। এছাড়াও এই কমিটির বাইরেও প্রশাসনিক কর্মকর্তারা দুর্ঘটনার সার্বিক দিক, উদ্ধার ও চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য আলাদাভাবে কাজ করছেন বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!