ads

বুধবার , ৯ জুলাই ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিশোর পরবর্তী সিনেমা ‘দম’, মুক্তি পাবে ঈদুল ফিতরে

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে দর্শকের কৌতূহলের যেনো শেষ নেই। সুড়ঙ্গ দিয়ে সিনেমায় যাত্রার পর থেকেই ওই কৌতুহল আরও বেড়েছে। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র ধারাবাহিক সাফল্যের পর তার প্রতি দর্শকদের আগ্রহ আরও উসকে দিয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’-এ তার এক ঝলক উপস্থিতি। তাই গেলো ঈদে নিশোর সিনেমা মুক্তি না পেলেও যেনো আলোচনায় ছিলেন তিনি। তাণ্ডবের এক ঝলকের উপস্থিতি তাকে আলোচনা যেমন দিয়েছে তেমন দিয়েছে সমালোচনাও। তার রেশ কাটতে না কাটতেই মিললো নতুন ছবির খবর। ‘দম’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ওই সিনেমাটি পরিচালনা করবেন ‘আইস্ক্রিম’খ্যাত নির্মাতা রেদওয়ান রনি।

Shamol Bangla Ads

অবাক করার মতো তথ্য হলো, এই সিনেমাতেই আবারও দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কারণ ২০২৩ সালের ডিসেম্বরে যখন ‘দম’এর ঘোষণা দেওয়া হয়েছিল, তখনই জানানো হয়েছিল, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। এখন নিশো যুক্ত হওয়ায় দর্শকের কৌতূহল বেড়েছে-তবে নির্মাতা নিশ্চিত করেছেন, চঞ্চল চৌধুরী থাকছেন, নিশোও থাকছেন। অর্থাৎ একসঙ্গে দেখা যাবে দেশের ২ শক্তিমান অভিনেতাকে।

তবে এখনো পর্দার নারী চরিত্রে কে অভিনয় করবেন, সেই ঘোষণা আসেনি। এ নিয়ে দর্শকের মনে ঘুরছে নানা প্রশ্ন—কে হবেন সেই মুখ? কবে শুরু হবে শুটিং? কোথায় হবে দৃশ্যধারণ? এসব প্রসঙ্গে নির্মাতা বলেন, শিল্পী নির্বাচন ও লোকেশন দেখার কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই সব ঘোষণা আসবে। আমরা চেষ্টা করছি খুব শিগগিরই শুটিং শুরু করতে।

Shamol Bangla Ads

ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিতব্য ‘দম’ সিনেমার গল্প বাস্তব ঘটনাপ্রবাহের ছায়া অবলম্বনে। নির্মাতা জানান, এটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার লড়াইয়ের গল্প। বহুদিন ধরে এমন একটি কনটেন্টের খোঁজ করছিলাম, যেখানে চরিত্রের ভেতর এমন এক শক্তি আছে যা শুধু আমাকে নয়, দর্শককেও নাড়া দেবে।

‘দম’ নির্মিত হচ্ছে এসভিএফ আলফাুআই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!